কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে কোরিয়ান শিল্পীদের কনসার্ট

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৮
বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে কনসার্টের আয়োজন করেছিল ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস। বুধবার সন্ধ্যায় বারিধারার কোরিয়া দূতাবাসের উন্মুক্ত চত্বরে এ কনসার্টে কোরিয়ান শিল্পীরা সে দেশের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরো উপস্থিত ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত লি উন-ইয়ং। এছাড়াও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের কূটনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।