মিরপুরে তরুণী ও মালিবাগে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১০
মিরপুরে তাহমীনা আক্তার নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পরিবারের দাবি, তাহমীনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এদিকে মঙ্গলবার রাতে মালিবাগ চৌধুরীপাড়ায় বহুতল ভবন থেকে পড়ে খাইরুন নেসা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ বৃদ্ধাকে হত্যার উদ্দেশ্যে ভবন থেকে নিচে ফেলে দেয়া হয়েছে। মিরপুর থানার এসআই সফিউল্লাহ জানান, বুধবার দুপরে উত্তর পীরেরবাগ বাসা থেকে তাহমীনার লাশ উদ্ধার করা হয়। এর আগে পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাহমীনা আত্মহত্যা করেছেন।