ফুলপুর (ময়মনসিংহ):ফুলপুর পৌর শহরের বুক চিরে প্রবাহিত খড়িয়া নদীতে এখন আর আগের মত পানি থাকে না। নেই বোয়াল, শিং, হলিয়া, ধাইস্যাসহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। নদীর তলদেশে পলি জমে বিস্তীর্ণ এলাকা এখন চাষাবাদের জমিতে পরিণত হয়েছে। তারপরও নদীর বাকি অংশে জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে এক জেলে। নদীতে আগের মত মাছ না পাওয়া গেলেও ঐ জেলের যেন অপেক্ষার শেষ নেই। ছবিটি তুলেছেন আমাদের ফুলপুর সংবাদদাতা মোঃ জাহাঙ্গীর আলম ।
