‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই পাখির যত্ন’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে আগামী ২৫ জানুয়ারি শুক্রবার ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হবে পাখিমেলা। দিনব্যাপী আয়োজনে থাকছে আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও-এর মাধ্যমে), পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
