আজকের অনুষ্ঠান

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১১
শুক্রবার ঘাতক-দালাল প্রতিরোধ কমিটি: মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাব সকাল ১১টায়। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন: ১৮ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে নাগরিক সভা বিকাল তিনটায়। পিঠা উত্সব: শিল্পকলা একাডেমীর কফি হাউজ চত্বরে পিঠা উত্সবের উদ্বোধন বিকাল তিনটায়। নদী সংস্কার, পানি শাসন ও ব্যবহার উন্নয়ন পরিষদ-বাংলাদেশঃ নদী সংস্কারের দাবিতে মানববন্ধন বসিলা ব্রিজ সকাল ১১টায়। সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই এসোসিয়েশন: এস এম হল ডে উদযাপন বিকাল তিনটায় হল চত্বরে। ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদ: কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সকাল সাড়ে ৯টায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন: কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন সকাল ৯টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে। বিশ্বসাহিত্য কেন্দ্র : তিন দিনব্যাপী বই পড়া কর্মসূচির পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন সকাল ৯টায় রমনা পার্কে। জাতীয় জাদুঘর: সমাজহিতৈষী জাহানারা খাতুনের ৮৩তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান বিকাল চারটায় জাদুঘরের সভাকক্ষে। জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন: শ্রম আইন সংশোধনীর দাবিতে সভা ফেডারেশন কার্যালয়ে। জাতীয় প্রেসক্লাব: পিঠা উত্সব ও বাউল সঙ্গীতের আসর সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গণ। স্বরচিত্র: মাহিদুল ইসলামের একক আবৃত্তি অনুষ্ঠান শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ৬টায়। উদীচী শিল্পীগোষ্ঠী: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতিবাদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান জাতীয় জাদুঘরের সামনে বিকাল চারটায়।