বাংলাদেশে আগ্রহ নেই হুপারের

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৬
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহের কথা অস্বীকার করেছেন কার্ল হুপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি সপ্তাহের প্রথম দিকে জানিয়েছিল যে, ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহীদের তালিকায় এগিয়ে আছেন। এডভারটাইজার পত্রিকাকে হুপার বলেন, ‘আমি আগ্রহী কিনা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি ‘না’ বলেছি এবং এ পর্যন্তই আমি শুনেছি। আমার সঙ্গে আবারো যোগাযোগ করবে। কিন্তু তারা বলেছে আমি আগ্রহী। এ পদের জন্য আমি আবেদন করিনি এবং আগ্রহী নই। উডভিলে আমি ভাল আছি।’ গত বছর অক্টোবর মাসে রিচার্ড পাইবাস চলে যাওয়ার পর বাংলাদেশ দলের কোচের পদটি খালি হওয়ায় এ পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গত সোমবার জানিয়েছিলেন, এ দায়িত্ব নিতে আগ্রহীদের একজন হুপার। হুপারের প্রতিনিধি বিসিবি’র সঙ্গে যোগাযোগ করেছিল বলে ধারণা করা হচ্ছে। হুপার বলেন, ‘তিনি বরং বিশেষ করে পরিবারকে প্রাধান্য দেয়ায় বিকল্প কোন বিষয়ে আগ্রহী। তিনি বলেন, ‘আমি জানি দক্ষিণ অস্ট্রেলিয়ার কিংবা ক্যারিবীয় অঞ্চলে কাজ করার মত কিছু সুযোগ আমার আসতে পারে। আমার বাচ্চারা স্থায়ীভাবে এখানে বসবাস করছে। সুতরাং সম্ভব হলে আমি এখানেই থাকতে চাই। সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশন এবং ক্লাবগুলোতে অনেক স্টাফ রয়েছে। আমার কাছে সব সময়ই আমার পরিবার আগে।’-বাসস