ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সেরা বলে মন্তব্য করলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনি বলেন, ‘ইনিংসের শেষ দিকে ধোনির বিরুদ্ধে বোলিং করা খুব কঠিন। শেষ দিকে যে সকল ব্যাটসম্যানের বিরুদ্ধে বোলিং করা সবচেয়ে কঠিন।’
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মঙ্গলবার শেষ দিকে ব্যাটিং করে ধোনি ৬৬ বলে ৭২ রান করে ভারতীয় দলের ১২৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভের মঞ্চক্ষেত্র তৈরি করার পর কুক এমন মন্তব্য করেন।
ইনিংসের শেষ দিকে ইংল্যান্ডের অনভিজ্ঞ বোলিংয়ের বিরুদ্ধে ধোনি-রবীন্দ্র জাদেজা ষষ্ঠ উইকেট জুটিতে ৯৬ রান যোগ করলে কুক জানান, ‘তার ভারতীয় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এমন অবস্থায় পরিকল্পনা মতো বোলিং-ফিল্ডিং করা ছিলো অত্যন্ত কঠিন, এমন কন্ডিশনে এমন অবস্থার মধ্যে তিনিই (ধোনি) সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন খেলোয়াড়’ উল্লেখ করে কুক বলেন, ‘বার বার এটা সে করেছে। তাকে বোলিং করাটা কঠিন। এমন ধরনের ফ্লাট উইকেট বৃত্তের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রেখে তাকে আটকানো খুব কঠিন।’
ইনিংসের ৪২ ও ৪৪তম ওভারে জেমস ট্রেডওয়েল যদিও বা মাত্র ৯ রান দিয়েছেন। তথাপি তিন পেসার স্টিভেন ফিন, জেড ডার্নব্যাচ এবং ক্রিস ওয়াকসকে ব্যবহার করে ভালো ফল পাননি কুক। ভারতীয় দলের রান রেট টেনে ধরতে ব্যর্থ হয়েছেন তারা। কুক বলেন, ‘আপনাকে সব সময়ই একটা গোপন অস্ত্র ব্যবহার করতে হবে। কিন্তু সম্ভবত একমাত্র
ব্যাটসম্যান ধোনি যার বিরুদ্ধে আপনি একজন অফ স্পিনারকে দিয়ে বোলিং করাবেন না।’ তিনি আরো বলেন, ‘শেষ দিকে একাধিকবার তার বিরুদ্ধে আমি অফ স্পিনার ব্যবহার করে দেখেছি। এ সময় তার বিরুদ্ধে বোলিং করা খুবই কঠিন। এ বিষয়ে লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, শেষ পাঁচ ওভারে আপনাকে ৬৫ রান হজম করতে হয়েছে। হতে পারে আপনি হয়তো বা ভাবছেন—বিষয়টি আপনি ভিন্নভাবে করতে পারতেন। কিন্তু এমন সময় এটা ছিলো আমার জন্য বড় ধরনের জুয়া খেলা।’ —বাসস/এএফপি
