আর্মস্ট্রংকে অলিম্পিক পদক ফেরত দিতে বলল আইওসি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
মাদক গ্রহণের দায়ে ইতোমধ্যেই অনেক পদক ফেরত দিতে হয়েছে বিতর্কিত সাইক্লিস্ট আমেরিকার ল্যান্স আর্মস্ট্রংকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) বৃহস্পতিবার আর্মস্ট্রংকে তার ২০০০ সালে সিডনি অলিম্পিকে জয় করা ব্রোঞ্জ পদকটি ফেরত দিতে বলেছে। ট্যুর ডি ফ্রান্সের সাতটি পদক ইতোমধ্যেই আর্মস্ট্রং-এর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এন্টি ডোপিং এজেন্সী মাদক গ্রহণের দায়ে আর্মস্ট্রং এবং তার সাবেক সতীর্থ খেলোয়াড়দেরকে গত অক্টোবর থেকে ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ করেছে। - বাসস/এএফপি