চেন্নাই দাবায় নিয়াজ জিতেছে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত চেন্নাই সুপার কিংস ৫ম গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে ২২ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন খেলায় দুই পয়েন্ট করে পেয়েছেন মোহামেডানের জিয়াউর রহমান, সুলতানা কামাল পাঠাগারের কাজী তাহেরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের এসএম স্মরণ। তিতাস ক্লাবের জামাল উদ্দিন ও টয়োটা মোটরসের রানা চৌধুরী দেড় পয়েন্ট করে এবং তিতাস ক্লাবের সাইফ উদ্দীন ও সোনালী ব্যাংকের আনিসুজ্জামান জুয়েল এক পয়েন্ট করে পেয়েছেন। গত বুধবার রাতে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের অজয় কৃষ্ণাকে, তাহের ভারতের প্রবাদ কথাকে, স্মরণ ভারতের ভিগনেসকে এবং রানা ভারতের ভাইকেসকে হারান। জামাল ভারতের আরতির সাথে ড্র করেন। জিয়া ভারতের বিক্রমজিত্ সিংয়ের কাছে, লাভলু ভারতের হারিকৃষ্ণানের কাছে এবং জুয়েল প্রকাশরামের কাছে হেরে যান।