রেস্টুরেন্ট ও হাসপাতাল খুলছেন সালমান

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:২২
বলিউড টাইগার সালমান খান এবার একটি রেস্টুরেন্ট ও হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন। প্রথমে মুম্বাই শহরে একটি রেস্টুরেন্ট খুলবেন পরবর্তীতে পুনেতে একটি রেস্টুরেন্ট খুলবেন। পাশাপাশি একটি হাসপাতালও খুলবেন সালমান খান। তবে এই ব্যবসা কোনো ব্যবসায়িক স্বার্থে নয়। সালমান বলেন, ‘আমি ‘প্রকৃত মানুষ হও’ শ্লোগান নিয়ে চলছি। আর সেই শ্লোগানের স্বার্থেই এই রেস্টুরেন্ট ও হাসপাতাল খোলার উদ্যোগ। এই রেস্টুরেন্টের পুরো লভ্যাংশ যাবে আমার ‘বিয়িং হিউম্যান’ চ্যারিটির অ্যাকাউন্টসে। আর এই টাকা আমরা দান করব শহরের হত-দরিদ্র মানুষদের। তাদেরকে কাজ করে সাবলীলভাবে চলার সুযোগ করে দিব। এর মধ্য দিয়ে সাধারণ মানুষরাও আমার হোটেলে খাওয়ার মধ্য দিয়ে চ্যারিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পাবে। আমি মনে করি একজন সালমান খানের চেয়ে একজন প্রকৃত মানুষ হওয়া অনেক বেশি গর্বের। টাকা-পয়সার জন্য এই প্রতিষ্ঠান না। আমি চাইলে টাকা-পয়সার জন্য অনেক কিছুই করতে পারি। চাইলে প্রতিদিন ১০ কোটি আয় করতে পারি। তবে মানুষের উপকার চাইলেই সব সময় করতে পারি না।’