আজ একুশে টেলিভিশনে প্রচার হবে ভিন্ন ধারার শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ওয়ান্স আপন এ টাইম’। এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে গান ,কবিতা, আবৃত্তি, অভিনয় থাকবে। এ ছাড়া প্রতি পর্বে থাকছে বিশ্বের বিভিন্ন দেশের রূপকথার গল্প নিয়ে কার্টুন যা বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে। চিত্ত বিনোদনের পাশাপাশি শিশুদের জন্য থাকবে জ্ঞান বিজ্ঞানের জানা অজানা নানা তথ্য। অনুষ্ঠানটি শিশুদের কল্পনা শক্তি ও মননশীলতা বাড়াতে সহায়ক হবে। ‘ওয়ান্স আপন এ টাইম’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের রূপকথা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। নীতিগত শিক্ষা, সাধারন জ্ঞান ও বিজ্ঞানের প্রতি শিশুরা আগ্রহী হয়ে উঠবে।
তামান্না তিথির উপস্থাপনায় মাসুমা লিসার গবেষণায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মানিক শিকদার। প্রচারিত আজ থেকে প্রতি শনিবার বিকেল ৫টা ৩০ মিনিট।
