দেশ টিভির নিয়মিত ধারাবাহিক ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন সাহিত্যিক হাসান আজিজুল হক, উপস্থাপক থাকছেন আসাদুজ্জামান নূর।
দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ এবং বয়সী নাগরিকদের বর্তমান জীবন এবং অতীত কর্মকাণ্ডের কথোপকথন নিয়ে এ অনুষ্ঠান। অতিথি তার যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরবেন এ অনুষ্ঠানে।
এ ছাড়াও থাকবে অতিথির বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ। প্রচার হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে।
