টেস্টের লজ্জা মুছে ফেলতে চায় নিউজিল্যান্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:০৬
দু’দল দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য) : এ বি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইনটন ডি কক (উইকেট রক্ষক), ফাফ ডিউ পে¬সিস, কলিন ইনগ্রাম, রোরি ফ্লেইনভেল্টেট, রায়ান ম্যাকলারেন, মরনে মরকেল, রবি পিটারসন, এ্যারন ফাঙ্গিসো, গ্রায়েম স্মিথ, ডেল স্টেন, লনওয়াবো ততসোবে। নিউজিল্যান্ড (সম্ভাব্য) : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক- উইকেট রক্ষক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, রনি হিরা, মিশেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, জিমি নিশান, রব নিকোল, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কিন উইলিয়ামস। সূচি : ১৯ জানুয়ারি- প্রথম ওয়ানডে পার্ল (দিবা)। ২২ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে কিম্বারলি (দিবা-রাত্রি)। ২৫ জানুয়ারি- তৃতীয় ওয়ানডে পচেফস্ট্রম (দিবা-রাত্রি)। দুই ম্যাচের টেস্ট সিরিজে গো-হারা হারার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে না থাকাদের মধ্যে একজন কিউই পেস বোলার কাইল মিলস বলেন, ‘এটা অন্য ফরমেটের গেম এবং দলে প্রায় অর্ধেক খেলোয়াড়ই নতুন।’ তিনি বলেন, ‘আমাদের ওয়ানডে দল বেশ কিছুদিন যাবত ভালো করে আসছে। সাদা বলে আমাদের যোগ্যতার কারণে সমগ্র বিশ্বই আমাদের সমীহ করে।’ চলতি সপ্তাহের প্রথমদিকে টেস্টে কেপটাউন কিউইদের পরাজিত করা প্রোটিয়াস দলে নতুন মুখও অনেক। তাই ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জটা ব¬াক ক্যাপদের জন্য খুব বেশি নাও হতে পারে। নিউজিল্যান্ড দলের জন্য সুসংবাদ টেস্ট দলের মতো প্রোটিয়াসদের ওয়ানডে দলটি খুব বেশি থিতু নয়। তারকা অলরাউন্ডার জক ক্যালিসকে বিশ্রাম দেয়া হয়েছে। এ ছাড়া ফাস্ট বোলার ডেল স্টেইন ও মরনে মরকেলের মতো অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়তোবা তিন ম্যাচেই দলের বাইরে থাকবেন। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৫০ ওভার ফরম্যাটের টুর্নামেন্টকে সামনে রেখে সঠিক কম্বিনেশনের জন্য দক্ষিণ আফ্রিকা দলে রোটেশন হতে পারে।দলের চারজন এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচই খেলেনি। যদিওবা ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক এবং এ্যারন ফাঙ্গিসো আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। আর রোরি ফ্লেইনভেল্টেট আন্তর্জাতিক টি-২০ এবং টেস্ট উভয়ই খেলেছেন। এবারেও সাবেক অধিনায়ক রস টেইলরকে দলে পাচ্ছে না কিউইরা। তাদের দলেও রয়েছে নতুন মুখ মিশেল ম্যাকক্লেনাঘান, কলিন মুনরো, জিমি নিশান, নেইল ওয়াগনার এবং রনি হিরা। - বাসস/এএফপি