বিনোদন প্রতিদিন চয়েজ

মিডিয়া গসিপ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৪
এ দেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটি গসিপ শো ‘মিডিয়া গসিপ’ প্রচার হয় প্রতি রবিবার রাত ১০টা ১০ মিনিটে। প্রতি পর্বেই মিডিয়ার সাম্প্রতিক সময়ের আলোচিত ভিন্ন ভিন্ন বিষয় এবং তারকাদের খোঁজ-খবর নিয়ে জমে উঠে অনুষ্ঠানটি। অতিথি হিসেবে থাকেন একজন জনপ্রিয় তারকা এবং একজন সাংবাদিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তানভীর তারেক এবং প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।