টরন্টোর লাবিবা নুসরাত বৃষ্টি এনটিভির ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রবাসী শিল্পী হিসেবে মনোনীত হয়েছে। বৃষ্টি এনটিভির নিজস্ব খরচে লাবিবা বাংলাদেশে পৌঁছে আরও কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ৩০ জনের মধ্যে স্থান করে নিয়েছে। উল্লেখ্য, মিষ্টি কণ্ঠের অধিকারী বৃষ্টি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে সংগীতে বড়দের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছিল। সে আলম-পিয়া স্কুল অব মিউজিকের উচ্চতর বিভাগের শিক্ষার্থী। উক্ত প্রতিষ্ঠানের এএফএম আলিমউজ্জামান বলেন, ‘আমাদের টরন্টোর বৃষ্টি ছড়িয়ে পড়বে সর্বত্রই।
