জন্মদিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:০৫
ক্রিস্টি গ্যালাচার :হলিউডের জনপ্রিয় মডেল ও উপস্থাপক। ১৯৭৬-এর এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুটা করেন তিনি প্লে-বয় ম্যাগাজিনের মডেল হয়েই তবে পরবর্তীতে নিজের ক্যারিয়ারটা ঘুরিয়ে নিয়ে যান উপস্থাপনার দিকে। লন্ডন কলেজ অব ফ্যাশন অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে তিনি উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এখন তিনি একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন।