ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরীহ আলেম ওলামাদের গ্রেফতার করে নির্যাতন করছে। অবিলম্বে এসব হামলা-মামলার অবসানসহ গ্রেফতারকৃত আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। শনিবার নেতৃবৃন্দ সমপ্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ফুল নয়, প্রিপার সেপ্র দিয়ে বিক্ষোভ ঠেকাবো’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তারা বলেন, বিরোধীদলসহ বিভিন্ন সংগঠনের গণতান্ত্রিক শান্তিপূর্ণ সভা-সমাবেশে বিষাক্ত পিপার সেপ্র ব্যবহার করা হচ্ছে। যা নিয়ে দেশের বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি
