এবার জাতীয় ব্যাডমিন্টনে সেরা হয়েছে নারায়ণগঞ্জ। আগের দিনই মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জের শাপলা আক্তার। এই শাপলাই মহিলা দ্বৈতে এবং মিশ্র দ্বৈতে শিরোপা জয় করেন। মহিলা দ্বৈতে নাবিলাকে নিয়ে এবং মিশ্র দ্বৈতে জাবেদকে নিয়ে শিরোপা জয় করেন তিনি। হারিয়েছেন চট্টগ্রামের সীমা ও আঁখি জুটিকে। পুরুষ একে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের আনাম। পুরুষ দ্বৈতে রেলওয়ের রইস ও পরশ জুুটি হারিয়েছেন সিলেটের আনাম ও দুলাল জুটিকে। ৩২তম জাতীয় ব্যাডমিন্টনের এই আসরের শেষ দিনে গতকাল উডেন ফ্লোর জিমনেসিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।
