স্পোর্টস সেন্টারে অর্থ সাহায্য করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজ শহর রোসারিওতে অযত্ন-অবহেলায় পড়ে থাকা একটি স্পোর্টস সেন্টার পুনর্গঠনের জন্য এক লাখ ৫২ হাজার ইউরো দান করেছেন বার্সেলোনা সুপার স্টার মেসি।
রোসারিও মেয়র রোলান্দো দাল লাগো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘স্পোর্টস সেন্টারটির পুনর্গঠনে এলাকার হাজার হাজার জনগণ উপকৃত হবে।’ রোসারিওই রেকর্ড চার বার ব্যালন ডি’অর বিজয়ী মেসির মূল ভিত্তি। ১৩ বছর বয়সে স্পেনে পাড়ি জমানোর আগে রোসারিওর নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে নিজের খেলোয়াড়ী জীবন শুরু হয়েছিল মেসির। —বাসস/এএফপি
