চিটাগং কিংস সমর্থক গোষ্ঠীর কমিটি গঠিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে সভাপতি ও সালাহউদ্দিন মো. রেজাকে সাধারণ সম্পাদক করে নগরীতে চিটাগং কিংস সমর্থক গোষ্ঠীর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নগরীর দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয়ে চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টে চিটাগং কিংস দলের সাফল্য কামনা করে বক্তারা বক্তব্য রাখেন। এছাড়া বক্তারা খেলার দিন মাঠে গিয়ে খেলা উপভোগ করার পাশাপাশি চিটাগং কিংস দলকে উত্সাহিত করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।