মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউসিবিএল ব্যাংক লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম খোকা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যুত্সাহী সদস্য ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি সৈয়দ বেলায়েত হোসেন বাবু। দিনব্যাপী অনুষ্ঠানমালায় জাতীয় পতাকা ও খেলাধুলার পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের শপথ গ্রহণ, মশাল দৌড়, ডিসপ্লে প্রদর্শন এবং শিক্ষার্থীদের যেমন খুশী তেমন সাজসহ বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।-খবর বিজ্ঞপ্তির