ঢাকায় এখন ‘প্রবাসী’ লিনী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:২০
আমেরিকা প্রবাসী বাংলাদেশী সংগীতশিল্পী লিনী সাবরিন ঢাকা এসেছেন। কিছু আনুষ্ঠানিক কারণ ছাড়াও পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েকদিন তিনি ঢাকায় অবস্থান করবেন। এর মধ্যে অংশ নিলেন একুশে টিভির প্রতিদিনের সেলিব্রেটি টক শো একুশে সন্ধ্যা। এ ছাড়া কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করলেন তার বড় বোন সংগীত তারকা বেবী নাজনীনের সঙ্গে। উল্লেখ্য, ২০০০ সালে আমেরিকা প্রবাসী হন লিনী। এর আগে তিনি অডিও, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে অনেক গান করেছেন স্বনামখ্যাত সংগীত পরিচালকদের সুর ও সংগীতে। এর মধ্যে রয়েছেন আলাউদ্দীন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আবু তাহের, আলী আকরাম শুভ প্রমুখ। আলাউদ্দীন আলীর সুরে মৌসুমী অভিনীত ‘মিস ডায়না’ চলচ্চিত্রে লিনী টাইটেল গানটি গেয়েছিলেন। এ ছাড়া আলম খানের সুরে হুমায়ুন ফরিদীর সঙ্গে দ্বৈতভাবে শহীদুল ইসলাম খোকনের ‘গৃহযুদ্ধ’ ছবির বিশেষ একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন।