নয় দিনেও উদ্ধার হয়নি সুন্দরগঞ্জের শাপলা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৭
উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের নয়া মিয়ার কিশোরী কন্যা শাপলা (১৪) অপহরণের ৯ দিন পেরিয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, গত ১৩ জানুয়ারি রাতে নিজ বাড়ির সামনে থেকে শাপলা অপহূত হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পিতা নয়া মিয়া বাদী হয়ে মকু কসাই’র ছেলে মামুন মিয়া (২৬)সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগ দায়েরের ৯ দিন অতিবাহিত হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এদিকে মামুনের পরিবার শাপলার পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছে।