দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজের (এসএন কলেজ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা শনিবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে মেলার আহবায়ক ও প্রাক্তন ছাত্র এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সাবেক সংসদ সদস্য এ্যাড. সরকার মোশাররফ হোসেন, মহিলা পরিষদের সভানেত্রী আজাদী হাই, সাবেক মহিলা সংসদ সদস্য ও হাজী মোহাম্মদ দানেশের কন্যা সুলতানা রেজওয়ান দানেশ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রাক্তন ছাত্র ও দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু।
উল্লেখ্য, ১৯৪২ সাল হতে ১৯৬৬ সাল পর্যন্ত যারা ওই কলেজের শিক্ষার্থী ছিলেন তাদের নিয়ে ২ দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করে। ১৯৬৬ সালে সুরেন্দ্রনাথ কলেজ জাতীয়করণ করা হয় এবং দিনাজপুর সরকারি কলেজ নামে সুইহারীস্থ বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। পরবর্তীতে ওই স্থানে আরো একটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হয়। ওই কলেজ বর্তমান দিনাজপুর সরকারি মহিলা কলেজ নামে পরিচিত।
