নর্থ সাউথ ইউনিভার্সিটির বসন্তকালীন সেমিস্টারের স্নাতক নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হাশেম এতে প্রধান অতিথি ছিলেন।
ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এম এ হাসেম। প্রফেসর ড. মেফতাহুর রহমান, প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ড. একেএম আতিকুর রহমান, প্রফেসর ড. ডোনাল্ড গোমেজ, প্রক্টর এবং রেজিস্ট্রার বক্তব্য রাখেন। এ সময় সিনিয়র শিক্ষক, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নবীন বরণে বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজি, ফার্মেসী, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রিসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। -প্রেস বিজ্ঞপ্তি
