গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে আফসানা রহমান ঐশি (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। মৃতের বড় ভাই আলামিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐশি আত্মহত্যা করেছে।
মৃতের পারিবারিক সূত্র জানায়, ঐশি মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা বশিরুর রহমান সোনালী ব্যাংকের পদস্থ কর্মকর্তা। মতিঝিল সোনালী ব্যাংক কলোনীর বি/১৬ নম্বর কোয়ার্টারে ঐশিদের বাসা। গতকাল আলামিন সকালে বাসা থেকে বের হয়ে যান। ঐশি’র মা’ও সোনালী ব্যাংকের কর্মকর্তা। দুপুরে আলামিন বাসায় ফিরে দেখেন তার বোন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
