এমএইচ স্পোর্টিং চ্যাম্পিয়ন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রমীলা বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমএইচ স্পোর্টিং ক্লাব। এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাশিয়ামে গতকাল রবিবার অনুষ্ঠিত ফাইনালে এমএইচ স্পোর্টিং ক্লাব ২২-৮ স্কোরে ওল্ড প্লাসিডিয়ানস এসোসিয়েশনকে (ওপিএ) হারিয়ে প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে নেপালের খেলোয়াড় আনিসার নৈপুণ্য দর্শকদের মোহিত করে। উল্লেখ্য, এবারের লিগে বাংলাদেশ ছাড়াও চট্টগ্রামে বসবাসরত আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে অংশ নেন।