শেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা বিভাগীয় অ্যাথলেটিক্সে ঢাকা বিভাগে প্রথম হয়ে শেরপুর জেলার জন্য সুনাম বয়ে আনা কৃতী খেলোয়াড়দের জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সমপ্রতি ঢাকার ধানমন্ডি সুলতানা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শেরপুর নয়টি স্বর্ণ, দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতে। নকলা উপজেলার সোহাগী আক্তার বিভাগীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও রিলে দৌড়ে প্রথম হয়ে দলগত ও ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ মিলিয়ে পান চারটি স্বর্ণ পদক। একই উপজেলার মারিয়া সরকার উচ্চ লম্ফে দুটি স্বর্ণ, ২০০ মিটার দৌড়ে দুটি রৌপ্য ও দীর্ঘ লম্ফে একটি ব্রোঞ্জ পান। অপরদিকে জেলা সদরের আরেক কৃতী খেলোয়াড় জুন ইয়াসমীন রীলে দৌড়ে ১টি স্বর্ণ ও ২০০ মিটার দৌড়ে ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
