নোন্দাপুর যুবসংঘ চ্যাম্পিয়ন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
গোদাগাড়ী উপজেলার নোন্দাপুরে ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নোন্দাপুর যুবসংঘ চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে নোন্দাপুর যুবসংঘ ১-০ গোলে দামকুড়াহাট বুলবুল ক্লাবকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। সন্ধ্যায় শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, ইউনুস মণ্ডল, মোস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আহাম্মদ উপস্থিত ছিলেন।