আবারও আসছে শাহরুখ-দীপিকা জুটির নতুন একটি ছবি। ‘সিংঘাম’ ছবির পর এবার রোহিত শেঠি কাজ করছেন শাহরুখ ও দীপিকাকে নিয়ে। রোহিত শেঠির পরিচালনায় ছবিটির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’। ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ-দীপিকা একসঙ্গে অভিনয় করেছিলেন। এবারের ছবিটিতে দু’জনই একেবারে নতুন গেটআপে অভিনয় করছেন। ভারতের দক্ষিণাঞ্চলের একদল মাস্তানদের নিয়ে পুরো ছবি গড়ে উঠেছে। আর তাই দু’জনের গেটআপও করা হয়েছে সেই এলাকার ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে। গত নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়। এরইমধ্যে ছবিটির ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই এর অডিও রিলিজ হবে। জানা গেছে আসছে জুন মাসে ছবিটি মুক্তি পাবে। তবে নতুন খবর হলো, এই ছবিটির জন্যও শাহরুখ খান নিজ থেকেই নতুন অনেকগুলো ক্যাম্পেইনের ধারণা দিয়েছেন পরিচালক রোহিত শেঠিকে। আর সবক’টি ক্যাম্পেইনই রোহিত শেঠির পছন্দ হয়েছে। তাই রোহিত শেঠি শাহরুখকে নিয়ে এর প্রচারের বিষয়টি নতুন করে ভাবছেন।
