বিশ্বসেরা সংগীততারকা হিসেবে এ আর রহমান খ্যাতি পেয়েছেন অনেক আগেই। অস্কারজয়ী এই সংগীতজ্ঞ এবার সেরা হলেন ভারতীয় ফেসবুকেও। ভারতের সব তারকাদের ছাড়িয়ে তিনি চলে এসেছেন শীর্ষস্থানে। ফেসবুকে তার ফ্যান পেজে ভক্তের সংখ্যা এখন ১ কোটি ১ লক্ষ ৩৮ হাজার ৫০৯ জন। আর এই ভক্তের সংখ্যার মধ্য দিয়েই পিছিয়ে গিয়েছেন শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনের মতো তারকারাও। ‘জয় হো’খ্যাত এই তারকার ফ্যান পেজে যেদিন এক কোটি ভক্ত অতিক্রম করে তখনই তিনি তার সব ফেসবুক ভক্তদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম খ্যাতনামা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ফেসবুকে ভক্তের সংখ্যা ৯১ লক্ষ ৯ হাজার ৮৯৮ এবং ফেসবুকে সালমান খানের ভক্তের সংখ্যা ৭৫ লক্ষ ৩৪ হাজার ৯৫৮।
