নাট্যকার অনুরূপ আইচ আবারও ধারাবাহিক নাটক লিখলেন। এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় ধারাবাহিকটির নাম ‘আপ ডেট’। ইতোমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে—ওরা হলো চারজন। চার জেলার হলেও একসাথেই থাকে। অর্নক, কিছলু ভাই, রবি, পল্লবী। সহজেই বুঝা যায় এদের মধ্যে সিনিয়র হলো কিছলু ভাই। ওরা ব্যাচেলর, দ্বারে দ্বারে ঘুরে বাসা খোঁজে। আর এই বাসা পাওয়াতে সবচেয়ে বড় অবদান রাখেন কিছলু ভাই। এই বাড়িতে ওঠার আগেই বাড়িওয়ালা পানির ট্যাপ, ছাদে উঠা, সিঁড়িতে ময়লা ফেলা, পাঁচ তারিখের মধ্যে ভাড়া দেওয়া, উচ্চৈঃস্বরে গান বাজানো, বাড়িওয়ালার যুবতী তরুণীদের দিকে না তাকানো নিয়ে তাদের অবগত করেন। এসব নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী।
