তামিমের জরিমানা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
বিপিএলে এখন পর্যন্ত মিশ্র অভিজ্ঞতা তামিম ইকবালের। দূরন্ত রাজশাহীর হয়ে এক ম্যাচ হেরেছেন, এক ম্যাচে প্রায় অসম্ভব এক জয় পেয়েছেন। তবে এবার বেশ নেতিবাচক এক অভিজ্ঞতা পেতে হচ্ছে। সিলেট রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে তাকে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের দুই ওভার পিছিয়ে ছিল তামিম ইকবালের দল। ফলে ম্যাচ রেফারি রকিবুল হাসান তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।