নাপোলিকে রুখে দিল ফিওরেন্টিনা

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
সিরিএ তে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাসের সাথে লড়াই করাটা অনেকটা কঠিন হয়ে গেল নাপোলির। গত রবিবার নাপোলি ১-১ গোলে ড্র করেছে ফিওরেন্টিনার বিপক্ষে। ফলে লিগে ২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্তাস। নাপোলি দ্বিতীয় স্থানে ৪৩ পয়েন্ট নিয়ে। ফিওরেন্টিনা ফ্যাকুন্দো রঙ্কাগিলার ৩৩ মিনিটে করা গোলে এগিয়ে গিয়েছিল। নাপোলির এডিসন কাভানি সমতাসূচক গোল করেন ৪২ মিনিটে। লিগে কাভানির এটি ১৭তম গোল এবং গোলদাতাদের শীর্ষে তিনি। ইন্টারমিলান এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ইন্টার চারে রয়েছে পয়েন্ট টেবিলে ৩৯ পয়েন্ট নিয়ে। ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান অবশ্য জয় পেয়েছে বোলোনার বিপক্ষে ২-১ গোলে। মিলান পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান করছে ৩৪ পয়েন্ট নিয়ে। ল্যািসও নাপোলির সমান ৪৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। সিরিএ তে রবিবারের ফল ফিওরেন্টিনা ১ নাপোলি ১ এসি মিলান ২ বোলোনা ১ শিভো ভেরোনা ১ পারমা ১ জেনোয়া ০ ক্যাটানিয়া ২ সিয়েনা ১ স্যাম্পডোরিয়া ০ পেসকারা ০ তোরিনো ২ আটলান্টা ১ ক্যাগলিয়ারি ১ এস রোমা ১ ইন্টারমিলান ১