দক্ষিণ আফ্রিকায় চলমান আফ্রিকান নেশন্স কাপ ২০১৩ আসরে চার ম্যাচের তিনটিই হয়েছে ড্র। কিন্তু গত রবিবারই প্রথম জয় পেয়েছে মালি (গ্রুপ বি) । তারা ১-০ গোলে নাইজারকে হারিয়ে দেয়। ঘানা ও কঙ্গোর ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে ৫০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে ছিল ঘানা। কিন্তু কঙ্গো পরের ২০ মিনিটের মধ্যেই সমতায় ফিরে আসে। তবে এভাবে ম্যাচটি শেষ হয়। অন্যদিকে একই মাঠে বার্সেলোনার সাবেক ফুটবলার সেডু কিয়েটার ৮৪ মিনিটে করা গোলে জয় তুলে নেয় মালি। গত শনিবার শুরু হয়েছে আফ্রিকান নেশন্স কাপ। কিন্তু উদ্বোধনী দিনে একটি গোলও হয়নি দু’ম্যাচে। দুটি ম্যাচই গোলশূন্য ড্র। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল কেপ ভার্দের এবং অ্যাঙ্গোলা মোকাবিলা করে মরক্কোর।
নেশন্স কাপে ১৬টি দল লড়াই করছে। চার গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। আগামী ১০ ফেব্রুয়ারি জোহানেসবার্গে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট মুখোমুখি হবে টোগোর এবং তিউনিসিয়া খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
রবিবারের ফল
গ্রুপ বি
ঘানা ২ কঙ্গো ২
মালি ১ নাইজার ০
