আলজিরিয়ার গ্যাসক্ষেত্রে আরো পঁচিশ লাশ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
আলজিরিয়ার গ্যাসক্ষেত্রে আরো ২৫টি লাশ খুঁজে পেয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমা খুঁজতে গিয়ে তারা লাশগুলো উদ্ধার করে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ৮০ ছাড়ালো। অনেকের লাশ এমনভাবে ক্ষত-বিক্ষত হয়েছে যে তাদের পরিচয় বের করা কঠিন হয়ে পড়েছে। শনিবারের সেনা অভিযানের পর আলজিরিয়ার সরকার জানায়, অন্তত ৩২ বিদ্রোহী এবং ২৩ জিম্মি মারা গেছে। রবিবার বোমা নিষ্ক্রিয়কারী দল আরো ২৫টি লাশ খুঁজে পায়।