আবারও জরিমানা করা হলো ওয়ার্নকে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:২৬
আবারো জরিমানা গুনতে হলো অস্ট্রেলিয়ার বর্ষীয়ান ক্রিকেটার শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে আচরণ বিধি ভঙ্গের জন্য সোমবার ওয়ার্নকে ৫ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট কর্মকর্তারা। চলতি মাসে এর আগেও একবার জরিমানা করা হয়েছিল ওয়ার্নকে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, মন্থর গতির বোলিংয়ের অপরাধে বিগ ব্যাশ লীগে পার্থ স্কোরাচার্স এর বিরুদ্ধে সেমিফাইনালে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক হিসাবে তালিকায় ওয়ার্নের নাম না থাকার বিষয়ে শৃংখলাজনিত কমিটির শুনানী শেষে তাকে এ জরিমানা করা হয়। মন্থর গতির বোলিংয়ের কারণে ইতোপূর্বেও একবার শাস্তি পাওয়ার পর একই মৌসুমে দু’বার শাস্তির কারণে স্বাভাবিকভাবেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ ওয়ার্ন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘আইন ভঙ্গের কারণে কমিশনার আর্মার লজ ওয়ার্নকে দোষী সাব্যস্ত করে এ শাস্তি প্রদান করেন।’ -বাসস/এএফপি