ফেনীতে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতা সোমবার সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ফেনী সরকারী পাইলট হাই স্কুল ১৫১ রানে (২৫৮/৯) লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে (১০৭) পরাজিত করেছে; শুভ ৯২, মিশু ২৩/৫।
প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল আরিফ।
