বলিউড বা বাইরের দেশের মতো এখন আমাদের দেশের অভিনয় ও মডেলিং-এর শিল্পীরাও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে বাড়তি উপার্জনের প্রথা শুরু করেছেন। মাত্র কয়েক বছর আগেও তারকাদের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে পারফরমেন্স ছিল স্রেফ সৌজন্য পারিশ্রমিকে। অনেকটা শখ মেটাতেই তারকারা বিভিন্ন অনুষ্ঠানে নাচতেন। এখন চ্যানেলের চাহিদাই এটাও নতুন পেশা হিসাবে প্রতিষ্ঠিত। এখনকার মডেল ও অভিনয় শিল্পীরা এটাকে আলাদা উপার্জনের উপায় হিসাবেই দেখছেন।
এ প্রসঙ্গে মডেল তারকা শখ বলেন, এটা সময়ের চাহিদাতেই হয়েছে। এছাড়া এখন এতগুলো চ্যানেলের অনুষ্ঠান যেসব ইভেন্ট শো হয়, তা শিল্পীর সংখ্যার তুলনায় কম। যেহেতু এখন কোন অনুষ্ঠানই আর আমাদের ড্যান্স পারফরমেন্স ছাড়া সম্ভব নয়; তাই এটাকেও আমরা প্রফেশন হিসাবেই নিচ্ছি।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় বর্তমানে একাধিক কোরিওগ্রাফি গ্রুপও সমান তালে কাজ করছে। তৈরি হয়েছে নতুন পেশা। বর্তমান সময়ে তানজিলের গ্রুপ ঈগলস এ সময়ের সবচে ব্যস্ত ড্যান্স ট্রাপ। এই নতুন ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী মীম বলেন, আমাদের দেশে এই প্রফেশনালিজম আরো আগেই চালু হবার দরকার ছিল। কারণ এখন স্যাটেলাইট চ্যানেলে তারকাদের ড্যান্স পারফরমেন্সের কোন বিকল্প নেই। একটি গানের কোরিওগ্রাফির মাধ্যমে একটি সিনেমা বা ঐ গানটি হিট করানো যায়। এটা স্টেজ শোর পক্ষেই সম্ভব।
