পানি সম্পদ মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির চিঠি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
গত চার বছরে পানি সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরে সরকারের লাভ কতটা হয়েছে? আর সফরের পিছনে খরচের অংক কত? মন্ত্রণালয়ের নিকট এসব প্রশ্ন রেখেছে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রশ্নের জবাবসহ বিস্তারিত প্রতিবেদন আগামী মাসে কমিটির বৈঠকে পেশ করতে বলা হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের নিকট জানতে চান, গত চার বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ সফরের জন্য কত টাকা খরচ হয়েছে? আর খরচ হওয়া টাকার মধ্যে সরকারি এবং বৈদেশিক ফান্ড থেকে কত টাকা নেয়া হয়েছে?