আলজেরিয়ায় ৩৭ বিদেশি নিহত
আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে জিম্মির ঘটনায় ৩৭ বিদেশি নিহত হয়েছে। এদের মধ্যে ৮টি দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আবদেলমালেক সেলাল। নিহত জিম্মিদের মধ্যে আলজেরিয়াসহ আটটি দেশের—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, নরওয়ে, রুমানিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। লিবিয়ার সীমান্তবর্তী আমেনাস শহরের কাছাকাছি ওই গ্যাস প্ল্যান্টটিতে জিম্মিদের উদ্ধারে চার দিনের সেনা অভিযানে ২৯ জঙ্গি নিহত এবং ৩ জঙ্গিকে জীবিত ধরা হয়েছে। খবর বিডিনিউজ ২৪ ডটকমের
‘শ্যাভেজ মজা করছেন
এবং হাসছেন’
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আবারো ১মজা করছেন এবং হাসছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাউয়া। গত সোমবার কিউবায় শ্যাভেজের সাথে আলোচনার পর টুইটারে এক মন্তব্যে তিনি এ কথা জানিয়েছেন। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জাউয়া টুইটারে লিখেন, ‘কমরেডরা, আমাদের কমান্ডার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সাথে আলোচনার পর আমি বেরিয়ে এসেছি। আমরা মজা করেছি এবং হেসেছি।’ বিবিসি
সুমাত্রায় ভূমিকম্প
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার প্রদেশটির প্রায় সব জায়গায় ভূকম্পন অনুভূত হয়। এতে একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রদেশটির প্রায় সব জায়গায় ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এ ভূকম্পনটি ভূ-অভ্যন্তরের ৩৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। আল জাজিরা
