নিয়মিতই এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে ব্যস্ত থাকেন ছোট পর্দার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজল। অন্যদিকে সজলও কম ব্যস্ত থাকেন না। আর এই ছোটপর্দায় কাজের স্বার্থে মাঝে মধ্যেই জুটি হয়ে কাজ করতে হয় তাদের। সেই ধারাবাহিকতায় সজল ও মম আবারও একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। নাটকটির নাম ‘চাঁদের পালকি’। এটি লিখেছেন নাইস নূর এবং পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘খুবই সুন্দর গোছানো একটি গল্প। বরাবরের মতো এটিও রোমান্টিক গল্পেরই নাটক। তবে রোমান্টিক হলেও এতে ভালোবাসাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন গল্পকার। যাই হোক, খুব শীঘ্রই নাটকটি কোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। আশা করছি, নাটকটি দেশে দর্শকদের ভালো লাগবে।’
