জলির হ্যাটট্রিকে কাচারিপাড়া জিতেছে

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৪
প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল জামালপুরে কাচারিপাড়া একাদশ ৩-০ গোলে রেনেসাঁ ক্রীড়া সংঘকে হারিয়েছে। জলি হ্যাটট্রিক করেন। আজ খেলবে ব্রাদার্স ও জাগরণী একাদশ। যশোর টাউন ক্লাব ২-০ গোলে হারিয়েছে রেলগেইট যুব সংঘকে। বিজয়ী দলের আরিফ, আশরাফুল, বিজিত দলের মিজানুর গোল করেন। আজ খেলবে ইসাক স্মৃতি সংসদ ও উপশহর ব্রাদার্স ইউনিয়ন। মাগুরায় রুদ্র দ্রুব স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে হারিয়েছে মর্নিংসান স্পোর্টিং ক্লাবকে। গোল করেছেন নিশিত ২, নূরুল ইসলাম ২ এবং লিপন। আজ খেলবে নিজনান দুয়ালি ও শুকতারা ক্লাব। প্রত্যেকটি ম্যাচ বেলা আড়াইটায় শুরু হবে।