বাংলাদেশ হকি ফেডারেশন ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে। প্রাথমিক দলে ডাক পাওয়া ২৫ জনের অনুশীলন শেষে গতকাল ১৮ জনের নাম ঘোষণা করা হয়। গোলকিপার জাহিদ হলেন দলনেতা।
নতুন মুখ হলো আব্দুল মালেক। শহিদুল্লাহ টিটুর পরিবর্তে তাকে নেয়া হয়েছে। এক নম্বর রাউন্ডের বাছাই পর্বের স্ট্যান্ডবাই খেলোয়াড় রোকনুজ্জামান সোহাগ ডাক পেয়েছেন। এই পর্ব থেকে বাদ পড়া পুস্কর খিসা মিমো রয়েছেন এ তালিকায়। ভারতের নেহরু কাপ হকি থেকে বাদ পড়া মইনুল ইসলাম কৌশিককে নেয়া হয়েছে দলে।
ভারতের দিল্লীতে ১৮-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। ভারত, আয়ারল্যান্ড, চীন, আজারবাইজান, ফিজি এবং বাংলাদেশ খেলবে এই পর্বে। দুটি দেশ উঠবে তৃতীয় রাউন্ডে। বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেছে এই পর্বটি। গতকাল জাতীয় দলের খেলোয়াড় ঘোষণা করার সাথে কর্মকর্তাদের নামও ঘোষণা করা হয়েছে।
খেলোয়াড়রা হলেন
জাহিদ হোসেন (অধিনায়ক), অসীম গোপ, ইমরান হাসান পিন্টু (সহ-অধিনায়ক), মামুনুর রহমান চয়ন, মশিউর রহমান বিপ্লব, তাপস বর্মণ, আসাদুজ্জামান চন্দন, খোরশেদুর রহমান, রোকনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান, শেখ মো: নান্নু, সারোয়ার হোসেন, আব্দুল মালেক, রাসেল মাহমুদ জিমি, কৃষ্ণ কুমার, পুস্কর খিসা মিমো, মইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয়। কর্মকর্তারা হলেন ঃ মনোয়ার হোসেন (ম্যানেজার), জাফরুল আহসান বাবুল (সহকারী ম্যানেজার), মাহবুব হারুন (কোচ), জহিরুল ইসলাম মিতুল (সহকারী কোচ), নাজিরুল ইসলাম নাজু (জাজ), লতিফুর রহমান (আম্পায়ার)।
