এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালক শেহরীন সালাম ঐশী সম্প্রতি লন্ডনের ‘লিংকন্স-ইন’ থেকে বার এ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শারমীন সালাম-এর একমাত্র কন্যা। শেহরীন এর আগে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে গণিত, পরিসংখ্যান, একাউন্টিং বিষয়সমূহে ‘এ’ গ্রেড প্রাপ্ত হন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ইংল্যান্ড সিটি ইউনিভার্সিটি থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করেন। -বিজ্ঞপ্তি
