পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি জুবিলীয়ান উত্সবের দু’দিনের অনুষ্ঠানের সমাপনীতে গত ১৯ জানুয়ারি রাতে পটুয়াখালীবাসীকে মাতিয়ে গেলেন ব্যান্ডদল নগর বাউলের জেমস। রাত সাড়ে ৯টায় স্কুল মাঠের স্টেজে উঠে ‘দুষ্টু ছেলের দল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মা’ গানসহ একে একে গাইলেন ১১টি গান। তার গানের সাথে নেচে-গেয়ে উপভোগ করেন বিশ সহস্রাধিক দর্শক-শ্রোতা। বিদ্যালয়ের বিশাল মাঠ পেরিয়ে শ্রোতার লাইন ছিল সামনের সড়কের মহিলা কলেজ পর্যন্ত। এর আগে বর্ণিল আতশবাজি ফুটিয়ে উল্ল¬াস প্রকাশ করেন বর্তমান ও প্রাক্তন জুবিলিয়ানরা। দীর্ঘক্ষণ ধরে চলে আতশবাজি ফোটানো হয়। সবশেষে লটারি ড্র’র আয়োজন করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ল্যাপটপ। বর্ণাঢ্য আয়োজন, আর নানা কর্মসূচি আর আনন্দ উত্সবের মধ্য দিয়ে সম্পন্ন হয় জুবিলিয়ান উত্সবের এই মিলন মেলা। এই মিলন মেলায় অংশ নেয় বর্তমান ও প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা।
