চলে গেলেন সংগীতশিল্পী সুকুমার কর্মকারমীর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৪৭
টাঙ্গাইল অকালে চলে গেলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও তবলা বাদক বাবু সুকুমার কর্মকার (৪৭)। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গুণী এই শিল্পীর অকাল প্রয়াণে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন সংগীত শিল্পী ও তবলা বাদকই ছিলেন না, ছিলেন একজন সংস্কৃতিক কর্মী এবং সমাজ সেবকও। গত ১০ জানুয়ারি রাতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি পরলোক গমন করেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর সাহা পাড়া গ্রামে নিবেদিত প্রাণ এই গুণী শিল্পী বাবু সুকুমার কর্মকারের বাড়ি। তার পিতার নাম ভবেস কর্মকার। বাবু সুকুমার কর্মকারের মৃত্যুতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনসহ গণ্যমান্য ব্যক্তিগণ শোক প্রকাশ করেছেন।