দশে দশ

শামীমা তুষ্টি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫১
অভিনয়ে তুষ্টির শেকড়টা ছড়াতে শুরু করে সেই ছোটবেলায়। শুরুটা লোকনাট্য দলের পিপলস লিটল থিয়েটারের মাধ্যমে। শামীমা তুষ্টি ওই থিয়েটারে প্রথম অভিনয় করেন ‘সিন্ডারেলা’ নাটকে। সেই থেকে অভিনয়ে পথচলা শুরু। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে তুষ্টি অভিনীত বেশ কিছু ধারাবাহিক প্রচার হচ্ছে। তবে তুষ্টি বেশ আলোচিত হয়েছেন হরলিক্সের ‘ভাবি’ শিরোনামের বিজ্ঞাপনের জন্য। ভাবনার নানা রঙের মাঝে দেখা-অদেখার এই মেধাবী শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে জানিয়েছেন তার নানান ভালো লাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা-মা, তাদের মাঝেই খুঁজে ফিরেছি নিজের অনুপ্রেরণার জায়গাটি। ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  সত্য কথা বলি।  সব সময়ই সবার ভালো কামনা করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  মানুষকে খুব বেশি বিশ্বাস করি।  হঠাত্ রেগে যাই।  যে কাজটা করি তার মাঝেই ডুবে যাই অন্য কোনোকিছুই তখন মাথায় আসে না। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  সুচিত্রা সেন, প্রথম নায়িকা বলতে প্রথমে তাকেই বুঝি।  হেমা মালিনী, অনেক ভালো লাগে।  সুবর্ণা মুস্তাফা, তার ব্যক্তিত্ব অসাধারণ।  কাজল, তার অভিনয়শৈলী মুগ্ধ করে। ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  শহিদুল ইসলাম খোকন  চাষী নজরুল ইসলাম  সঞ্জয় লীলা বনসালী  বেলাল আহমেদ  দেলোয়ার জাহান ঝন্টু ৬টি প্রিয় চলচ্চিত্র  দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে  থ্রি ইডিয়ট  কাভি কাভি  ছুটির ঘণ্টা  জীবন থেকে নেয়া  একাত্তরের যিশু ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  ইস্তাম্বুল  মিশর  কলকাতা  কিউবা  মরিসাস  সুন্দরবন ৮টি প্রিয় খাবার—  গ্রিন টি  আইসক্রিম  চকলেট  মায়ের হাতের যেকোনো খাবার  শুঁটকি ভর্তা  টেক্সাসের পিত্জা  পুরান ঢাকার বিরানি  নীলক্ষেতের তেহেরি ৯ জন পছন্দের লেখক—  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জীবনানন্দ দাস  মামুনুর রশীদ  রামেন্দু মজুমদার  অম্লান বসু ১০টি প্রিয় নাটক—  সিদ্ধিলতা  পদ্মানদীর মাঝি  কঞ্জুস  রারাং  কোথাও কেউ নেই  বহুব্রীহি  ভবের হাট  রঙের মানুষ  আজ রবিবার  সংশপ্তক।