খোঁজখবর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫১
গায়িকা যখন খেলোয়াড় ক্লোজআপওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা প্রথমবারের মতো এ বছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলছেন। সম্প্রতি শুরু হওয়া জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। এরও আগে তিনি আন্তঃস্কুল ও কলেজ প্রতিযোগিতায় বৃহত্তর ময়মনসিংহে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। লিজা গানের পাশাপাশি খেলা নিয়েও অনেক স্বপ্ন দেখেন। প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা প্রসঙ্গে লিজা বলেন, ‘গান এবং লেখাপড়ার ব্যস্ততার কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। আরও সাত-আট দিন আগে থেকে অনুশীলনটা নিয়মিত করতে পারলে ভালো হতো।’ লিজা ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ময়মনসিংহে তার শৈশব কেটেছে। তার প্রথম একক অ্যালবাম ‘তোমারই প্রতীক্ষায়’। এটি ২০০৯ সালে প্রকাশিত হয়েছে। এরপর বাজারে এসেছে ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। এ ছাড়াও লিজা ১০টিরও বেশি মিক্সড অ্যালবামে গান গেয়েছেন। লিজা চলচ্চিত্রে প্লেব্যাক করেও ব্যাপক সুনাম অর্জন করেছেন। আবারও চলচ্চিত্রে আবারও চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা রত্না। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শাহীন-সুমন পরিচালিত এ ছবির নাম ‘সেদিন বৃষ্টি ছিল’। এ প্রসঙ্গে রত্না বলেন, ‘সম্প্রতি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছি। সে কারণে বাধ্য হয়ে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। তবে পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ নতুন এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রত্না। শাওন আশরাফের গল্প ভাবনায় চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চলতি মাসেই ছবির শুটিং শুরু হবে। রত্না জানান, ছবিতে তার বিপরীতে নতুন দু’জন নায়ক অভিনয় করবেন। উল্লেখ্য আগামী ফেব্রুয়ারিতে রত্না-নাদিম জুটি অভিনীত সত্যরঞ্জন রোমান্স পরিচালিত ‘কষ্ট আমার দুনিয়া’ ছবিটি মুক্তি পাবে। দ্বৈত গানে ইতোমধ্যে আরফিন রুমির সঙ্গে ‘তুমি আমার’ এবং ইমরানের সঙ্গে গাওয়া ‘দূরে দূরে’ গানটির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে বেশ আলোচনায় এসেছেন চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে আসা বাঁধন সরকার পূজা। অন্যদকে ‘পাগল তোর জন্যরে’ গানটির পর গত বছরের শেষের দিকে ভালো শ্রোতাপ্রিয়তা পায় বেলাল খানের একক অ্যালবাম ‘আলাপন’। তবে কোনো দ্বৈত গানে এখনও পর্যন্ত কণ্ঠ দেননি সময়ের এই দুই আলোচিত কণ্ঠশিল্পী। সম্প্রতি প্রথমবারের মতো একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন পূজা ও বেলাল খান। ‘তোমার ছোয়া’ শিরোনামের এই গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর করেছেন বেলাল খান ও গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক। ফয়সালের আয়োজনে প্রকাশ পেতে যাওয়া ভালোবাসা দিবসের মিশ্র অ্যালবামে গানটি ঠাঁই পাবে। এ বিষয়ে পূজা বলেন, ‘দ্বৈত গান কখনও করা হয়নি। এবারই প্রথম তার সঙ্গে গান গাইলাম। অনেক রোমান্টিক কথার একটি গান এটি। সুর-সংগীতেও শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবে।’ রুপালি পর্দার আকর্ষণে ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে সীমানার রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর অর্ধযুগ পেরিয়ে গেলেও সীমানার আর চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ হয়ে ওঠেনি। বিশেষ করে খণ্ডনাটক, ধারাবাহিক ও নৃত্য নিয়ে ব্যস্ততার কারণে তিনি বাণিজ্যিক ধাঁচের ছবির প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি তিনি ছোটপর্দার কাজ কিছুটা কমিয়ে দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করেছেন। ইতোমধ্যেই তিনি দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। ছবি দুটি পরিচালনা করছেন বিশিষ্ট নির্মাতা চাষী নজরুল ইসলাম। এ প্রসঙ্গে সীমানা বলেন, ‘চলচ্চিত্রের মাধ্যমেই একজন অভিনয়শিল্পীর শিল্পগুণ শতভাগ প্রকাশ পায়। চাষী আঙ্কেলের কাছ থেকে দুটি সৃজনশীল ছবির প্রস্তাবে অভিনয় করব বলে জানিয়ে দিয়েছি। তবে সবকিছু শতভাগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত ছবি দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো মোটেও উচিত হবে না।’ আবুল হায়াতের শিক্ষামূলক ধারাবাহিক একটি জনসচেতনমূলক ধারাবাহিক নাটক নির্মাণ করছেন বিশিষ্ট অভিনেতা এবং নির্মাতা আবুল হায়াত। ধারাবাহিকটির শিরোনাম ‘বনফুলের গ্রাম’। বর্তমানে পূবাইলে ধারাবাহিকটির শুটিং চলছে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। কয়েকদিন আমরা প্রচণ্ড শীতের মধ্যেও শুটিং করেছি। তবে ধারাবাহিকটির গল্প ও থিম শিক্ষামূলক হওয়ায় অভিনয়শিল্পীরা অনেক আগ্রহ নিয়েই এতে অভিনয় করছেন।’ তিনি আরও জানান, ধারাবাহিকটিতে একাধারে শিশুশিক্ষা, শ্রমজীবী মানুষের কথা ও শিশুশ্রমের বিষয়গুলো উঠে এসেছে। অশিক্ষা-কুসংস্কার ও অভাব-অনটনে কারণে ‘বনফুল’ নামের গ্রামের মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের নিয়েই ৭৮ পর্বের এ ধারাবাহিকটির কাহিনী এগিয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন, তুষার খান, সাবেরী আলম, শশী, সাঈদ বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। বর্তমানে আবুল হায়াত অভিনীত বেশকিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, ‘সাতকাহন’, ‘পাতলা খান মঞ্জিল’, ‘বন্ধু আমার’, ‘উত্তরাধিকার’, ‘ঝুলন্ত বাবুরা’ ইত্যাদি।