সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
মাতরু কি বিজলি কা মানডোলা
সম্প্রতি প্রকাশ পেয়েছে বিশাল ভরদ্ব্বাজ পরিচালিত নতুন বলিউডি সিনেমা ‘মাতরু কি বিজলি কা মানডোলা’। এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর, শাবানা আজমী, ইমরান খান এবং আনুশকা শর্মা। বিশাল ভরাদ্বাজ পরিচালিত সিনেমাটি চলতি মাসের ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির সাথে সাথেই সিনেমাটি আশাতীত ব্যবসা সফল ছবি হিসেবে মর্যাদা পেয়েছে। ছবির সাফল্যের পেছনে রয়েছে ইমরান ও আনুশকার অভিনয়।
গ্যাংস্টার স্কোয়াড
এমা স্টোন এবার ঢুকে গেছেন অপরাধ জগতে! তার নাম অন্তর্ভুক্ত হয়েছে ‘গ্যাংস্টার স্কোয়াড’-এ। তবে বাস্তবে নয়, রুপালি পর্দায়। যুক্তরাজ্যে মুক্তি পাওয়া এমা স্টোন অভিনীত এ ছবিটি বেশ ভালোই ব্যবসা করেছে। ছবির পরিচালক রুবেন ফিশারের সঙ্গে এটি এমার দ্বিতীয় কাজ। এর আগে তিনি রুবেনের ‘জোম্বিল্যান্ড’-এ অভিনয় করেছেন। এখানেই এমা নজর কেড়েছিলেন রুবেনের। ফলে ‘গ্যাংস্টার স্কোয়াড’-এর স্কোয়াডে একমাত্র নারী চরিত্রটি তার জন্যই তুলে রাখা হয়েছিল।
বলিউড টপচার্ট
মাতরু কি বিজলি কা মানডোলা
ইমরান খান, আনুশকা সর্মা
দাবাং-২
সালমান খান, সোনাক্ষি সিনহা
টেবিল নং-২১
পরেশ রাওয়াল, রাজিব খান্দেলওয়াল
রাজধানী এক্সপ্রেস
লেন্ডার পাসি, জিমি সের্গিল
খিলাড়ি ৭৮৬
অক্ষয়, অসিন
হলিউড টপচার্ট
জিরো ডার্ক থার্টি
জেসিকা চ্যাস্টেন, জোয়েল এডগার্টন
এ হাউন্টেড হাউস
মারলন ওয়েনস, ইসেন্স অ্যাটকিনস
গ্যাংস্টার স্কোয়াড
শন পেন, এমা স্টোন
জ্যাঙ্গো আনচেইনড
জেমি ফক্স, ক্রিস্টফ, লিওনার্দো ডিক্যাপ্রিও
লা মিজারেবল
হিউ জ্যাকম্যান, রাসেল ক্রো, অ্যান হ্যাথাওয়ে
